লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
How Mojtaba Khamenei built a global asset empire worth Rs 27,500 crore: ব্লুমবার্গ নিউজ-এর একটি সাম্প্রতিক তদন্তে আবারও উঠে এসেছে যে, কীভাবে মোজতবা খামেনেই-এর সঙ্গে যোগ থাকা সম্পত্তি বিশ্বের একাধিক দেশে ডালপালা মেলেছে। আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর পরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁর পুত্র মোজতবা খামেনেইকে। আর এই বিষয়টা কেবল ইরানের রাজনৈতিক কাঠামোর জন্যই নয়, তার পাশাপাশি সেখানকার শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্ত বিশাল আর্থিক নেটওয়ার্কগুলির জন্যও নতুন করে এক তদন্তের জন্ম দিয়েছে। বছরের পর বছর ধরে হয়ে আসা…

