World Arthritis Day 2022: ব্যথায় কাতর প্রজন্মের পর প্রজন্ম! কী ভাবে আর্থ্রাইটিসের হাত থেকে বাঁচবেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আর্থ্রাইটিস’ হাড়ের অসুখ। এটি এসেছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ ‘অর্থো’ মানে, জয়েন্ট; ‘আইটিস’ মানে প্রদাহ। অর্থাৎ, হাড়ের সংযোগস্থলে প্রদাহ। পরিসংখ্যানে দেখা গিয়েছে মোটামুটি ৬০-৬৫ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদের মধ্যেই এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। তবে ইদানীং এর কম বয়সিদের মধ্যেও রোগটির প্রকোপ দেখা যাচ্ছে। এই রোগটি ইদানীং অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। হাড়সন্ধিগুলিতে, পায়ের পাতায়, কোমরে, কব্জিতে ব্যথা এর প্রধান লক্ষণ। তবে মানুষ যে এই রোগটিতে আক্রান্ত হয়েছেন, তা আগে থেকে বুঝতে পারেন…

