Global Warming Deaths: মারণ গরম! গ্লোবাল ওয়ার্মিংয়ে প্রতি মিনিটে ১ জনের মৃত্যু! ১ বছরে নষ্ট ৬৪ হাজার কোটি ওয়ার্কিং আওয়ার্স!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবিশ্বাস্য! উষ্ণতা বৃদ্ধির (Global Warming) কারণে বিশ্বে প্রতি ১ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে! জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আগ্রহের কারণে মারাত্মক বায়ুদূষণ ও দাবানল হচ্ছে। বাড়ছে ডেঙ্গুর মতো রোগও। উষ্ণতাবৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিশ্বে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন। জলবায়ু পরিবর্তনে (Climate Change) মানুষের স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে করা এক গবেষণায় উঠে এসেছে ভয়-জাগানো এই তথ্য। বিশ্ববিখ্যাত পত্রিকা ‘দ্য ল্যানসেটে’ (The Lancet) গবেষণাটি প্রকাশিত হয়েছে। ল্যানসেট-হু-লন্ডন ‘দ্য ২০২৫ এডিশন অব…
