Goddess Kali Crown Stolen: বদলের বাংলাদেশে চুরি মোদীর দেওয়া দেবী কালীর ‘স্বর্ণমুকুট’!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২১ সালে বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা কালীকে পরিয়ে ছিলেন সোনার জল করা মুকুট। সম্প্রতি জানা গিয়েছে, ওই মুকুটটি চুরি হয়ে গিয়েছে। সোনার জল করা রুপোর মুকুটটি বৃহস্পতিবার বিকেলে চুরি হয়। জানা গিয়েছে, সেদিন মন্দিরের পুরোহিত দিনের পুজোপর্ব শেষ করে চলে যাওয়ার পরই ঘটনাটি ঘটে। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমের মত, মন্দিরের সাফাইকর্মীরা দেখে যে দেবীর মাথায় মুকুটটি নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় ২০২১ সালের মার্চ মাসে যশোরেশ্বরী মন্দিরে দেবী কালীর…
