Gold Price sudden hike reason Explainer: আশা কি নেই? কমতে কমতেও কেন আবার বিরাট বেড়ে গেল সোনার দাম! কারণ জানলে চমকে উঠবেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সোনা। গত কয়েক মাস ধরে হু হু করে বাড়ছে এই মূল্যবান ধাতুর দাম। ভারতে বিয়ের মরশুম হোক বা উৎসব—সোনার চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। কিন্তু বর্তমান বাজারে সোনার দাম যে হারে বাড়ছে, তাতে কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। এই অগ্নিমূল্য পরিস্থিতির মাঝে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন সোনা এত দামি হচ্ছে এবং এর পেছনে আন্তর্জাতিক সমীকরণ ঠিক কী, তা নিয়ে আলোকপাত করেছেন তিনি। সোনার দাম বৃদ্ধির নেপথ্যের কারণ…


