Gold Smuggling Case: বদলের বাংলাদেশের লজ্জা, দুবাই থেকে সোনা পাচারে করতে গিয়ে আটক একটা আস্ত বিমান!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিপাকে পদ্মা পাড়। আবারও সোনা পাচারের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে। আর এই অভিযোগেই বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিমানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির একটি আসনের নীচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার বাজেয়াপ্ত করা হয়। এরপরই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা বিমানটি আটক করে। সূত্রের খবর, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশির মাধ্যমে এসব সোনা উদ্ধার করা হয়েছে। সোনাগুলো বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে…

