জোর ঝটকা খেল গুগল, বার্ড-এর বিজ্ঞাপনে ভুল তথ্য! রাতারাতি ১০০ বিলিয়ন ডলার সাফ
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির দৌড়ে কি ক্রমশ পিছিয়ে পড়ছে গুগল? তেমনটা মনে করছেন অনেকেই। গুগল অবশ্য নিজেদের সেরা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু সুফল মিলছে না। এআই প্রযুক্তির দুনিয়ায় বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে এখনও কোনও সদুত্তর নেই। সাম্প্রতিক একটি ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিজ্ঞাপনের জন্য ডিজাইন করা গুগলের নতুন এআই বট প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে! এই বিজ্ঞাপন সামনে আসার পরই গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার হু-হু করে পড়তে শুরু করে। পরিসংখ্যান অনুযায়ী, অ্যালফাবেটের শেয়ার ৭.৬৮ শতাংশ…

