যে কোনও ডিভাইস থেকে Google Docs ফাইল প্রিন্ট আউট নেওয়া যায়, জানুন সহজ উপায়
ডকুমেন্ট তৈরি করার জন্য Google Docs একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। এটি শুধু যে বিনামূল্যে ব্যবহার করা যায় তাই নয়, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের বিপরীতে ডকুমেন্ট তৈরি করার জন্য কোলাবরেশন করার সুযোগ পাওয়া যায়। এটি ফাইলকে ক্লাউডে স্টোর করে। এর ফলে ইউজাররা যে কোনও সময় সেই ফাইল অ্যাক্সেস করতে পারেন। গুগল ডকসে মাইক্রোসফট অফিসের মতো বিভিন্ন ধরনের ফিচার পাওয়া না গেলেও, গুরুত্বপূর্ণ প্রায় সব ফিচারই মজুত রয়েছে। গুগল ডকস যে কোনও জায়গায় যে কোনও সময় প্রিন্ট করা যায়। ইউজাররা নিজেদের কম্পিউটার,…

