Gratuity Calculation: আপনি কী গ্র্যাচুইটি পাবেন? জেনে নিন হিসাব
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি যদি চাকরীজীবি হন, তাহলে আপনাকে অবশ্যই গ্র্যাচুইটি সম্পর্কে জানতে হবে। কিন্তু অনেক বেতনভোগী মানুষ এই বিষয়ে সচেতন নন যে তিনি কখন গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হবেন এবং কীভাবে তা গণনা করা হয়। গ্র্যাচুইটি আইন ১৯৭২ অনুযায়ী, কেউ যদি একটি সংস্থায় টানা পাঁচ বছর কাজ করেন, তাহলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হন। কোম্পানি থেকে যে কোনও কর্মচারীর প্রাপ্ত পুরস্কার হল গ্র্যাচুইটি। গ্র্যাচুইটির একটি অংশ কর্মচারীর বেতন থেকে কেটে নেওয়া হয় তবে বড় অংশ কোম্পানির তরফ…

