Great Wall of China: চিনের প্রাচীরে গর্ত করছিলেন দু’জনে! কেন এই ভয়ংকর কাজ করতে চাইছিলেন তাঁরা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হঠাৎ করে চিনের প্রাচীর খোঁড়ার এই ভয়ংকর দুঃসাহসী প্রচেষ্টা কীসের? কী লাভ এতে? কিন্তু এত বিচার-বিবেচনার মধ্যে যায়নি দুই শ্রমিক। তাঁরা বেবাক ভাঙতে শুরু করে দিয়েছে মহা চিনের এই মহাকায় দেওয়াল! ফল? যা হওয়ার তাই। সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে পুলিস। ঘটনাটি ঘটেছে চিনের শানসি প্রদেশের ইউয়ু এলাকায়। তবে, এটুকু অন্তত জানা গিয়েছে, ওই দুই শ্রমিক চিন আক্রমণের কোনও সুদূরতম পরিকল্পনাও করেননি! তাঁরা স্রেফ প্রাচীর খুঁড়ে নিজেদের জন্য রাস্তা তৈরি করতে চেয়েছিলেন। বহুকাল আগে চিনকে…

