Guinness World Book: ভাত খেয়েই বিশ্বরেকর্ড নুসরতের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাত খেয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন নুসরত। ইতালির এক ব্যক্তির রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন তিনি। ১ মিনিটে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুলেছেন নুসরত। চপস্টিক দিয়ে এক মিনিটে ২৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ড গড়েছেন বরিশালের নুসরত জাহান নিপা। এর আগে প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশ থেকে মেয়ে হিসাবে পর পর দুইবার বিশ্ব রেকর্ড করল নিপা। নিপার কথায়, তিনি প্রায় ৬ মাস চপস্টিক দিয়ে দ্রুত ভাত খাওয়ার অভ্যাস করেছেন। ২০২৩ সালের মার্চের…

