‘ছোটে পণ্ডিত’ সাজতেই মিলল হুমকি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ উরফির
নয়াদিল্লি: ফের শিরোনামে উরফি জাভেদ (Uorfi Javed)। হুমকি পাচ্ছেন উরফি, এমনই অভিযোগ তাঁর। উরফি জাভেদ বরাবরই তাঁর অন্য ধরনের সাজগোজ বা বলা ভাল বিশেষ ফ্যাশনের (Fashion Sense) জন্য শিরোনামে জায়গা করে নেন। প্রবলভাবে ট্রোলের (trolled) শিকারও হন তিনি। কিন্তু এবার তাঁকে একের পর এক হুমকির শিকার (threats) হতে হচ্ছে বলে অভিযোগ উরফির, তার কারণ তাঁর সাম্প্রতিক হ্যালোইন মেকওভার (Halloween Make Over)। তবে জবাব দিতেও ছাড়েননি তিনি। হুমকির শিকার উরফি, দিলেন সপাট জবাব হ্যালোইনের জন্য সকলেই বিভিন্ন মেকওভারে ব্যস্ত। সেই…

