Hamas Chief Wife: গাজা ছেড়েছেন প্রাক্তন হামাস প্রধানের স্ত্রী, ফের বিয়েও করেছেন তুর্কিয়েতে গিয়ে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধ বিধ্বস্ত গাজা ছেড়ে চলে গিয়েছেন হামাসের প্রাক্তন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিধবা স্ত্রী। শুধু তাই নয় তুর্কিয়ে-তে গিয়ে তিনি ফের বিয়েও করেছেন। এমনটাই দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্য়ম Ynet। ২০১১ সালে সামার মহাম্মদ আবু জামারের সঙ্গে বিয়ে হয় সিনওয়ারের। গাজার ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজি থেকে মাস্টার্স করেন জামার। ইসরায়েলের ওই সংবাদপত্রের দাবি ভুয়ো পাসপোর্ট বানিয়ে তিনি গাজা থেকে ছেলেমেয়েদের নিয়ে পালিয়ে গিয়েছেন। ওয়াইনেটের দাবি, উনি এখন গাজায় নেই। উনি ছেলে মেয়েদের সঙ্গে তুর্কিয়েতে রয়েছেন। সূত্রে খবর,…


