Carl Weathers Passes Away: প্রয়াত কার্ল ওয়েদারস! শোয়ার্জেনেগার বলে দিলেন, 'প্রিডেটর' ও না থাকলে হতই না…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবুজ মাঠ আর রুপোলি পর্দা। দুটিকেই বিবর্ণ করে দিয়ে ৭৬ বছরে চলে গেলেন ‘প্রিডেটর’-খ্যাত কার্ল ওয়েদারস। প্রাক্তন ফুটবলার পরে অভিনয়ে এসে ক্রমে তারকায় পরিণত হন। কার্ল ওয়েদারসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার ম্যাট লুবের। কার্লের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাঁর পরিবার। ওয়েদারস ছিলেন একজন প্রাক্তন ওকল্যান্ড রাইডার খেলোয়াড় যিনি প্রথম চারটি ‘রকি মুভি’তে ‘অ্যাপোলো ক্রিড’ হিসেবে হলিউডে দ্রুত খ্যাতি অর্জন করেছিলেন। ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, ‘হ্যাপি গিলমোর’, ‘অ্যাকশন জ্যাকসন’ এবং আরও কয়েক ডজন সিনেমা…

