‘দলকে সবকিছু দিয়েছি…’ দেশের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন সরেই গেলেন! কেঁপে গেল ভারতীয় ক্রিকেট
‘আজ আমি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সব ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালাম। সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন সব মুহূর্ত যা আজীবন আমার সঙ্গে থাকবে। এই দল এবং ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি—আমার রক্ত, ঘাম, সময় এবং অনেক ক্ষেত্রে আমার নিজের খেলা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার একটি অংশও। এমন অনেক মুহূর্ত এসেছে যখন আমাকে আমার ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নতি এবং নিজের চাওয়া-পাওয়াকে একপাশে…

