বুমরাকে পেরিয়ে গেলেন প্রিন্স, শুরুর ধাক্কা সামলে টেক্টরের ৫৩, সিরিজ বাঁচাতে পারবে ভারত?
বেলফাস্ট: একদিকে টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে আয়ার্ল্যান্ড। ক্রিকেটীয় ধারে ও ভারে দুই দেশের তুলনাই চলে না। অথচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিরাট ধাক্কা দিয়েছিল আয়ার্ল্যান্ড। দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে আইরিশরা। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর সেই ম্যাচে শ্রেয়স আইয়ারদের সামনে জেতার জন্য ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আয়ার্ল্যান্ড। ভারতের নতুন টি-২০ অধিনায়ক টস জিতে আইরিশদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। শুরুতেই বল হাতে জ্বলে ওঠেন হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ। পাওয়ার…

