Yuvraj Singh: বিয়ের আগে ধর্ম বদলাতে বলেন ছেলেকে, কেন এই সিদ্ধান্ত যুবরাজ সিংয়ের বাবার? খোলসা করলেন নিজেই
Yuvraj Singh: কৃষ্ণাঙ্ক আত্রেয়র ইউটিউব চ্যানেলে খোলামেলা আড্ডায় যোগরাজ স্বীকার করেছেন, তিনি একবার যুবরাজ সিংকে জীবনসঙ্গিনী বেছে নেওয়ার সময় জাত পরিবর্তন করতে বলেছিলেন। নয়াদিল্লিঃ যখনই মুখ খোলেন, চমক দেন! এবারেও ব্যতিক্রম নেই। যোগরাজ সিং তাঁর ছেলের বিয়ে নিয়ে এক চমকপ্রদ প্রকাশ করেছেন। কৃষ্ণাঙ্ক আত্রেয়র ইউটিউব চ্যানেলে খোলামেলা আড্ডায় যোগরাজ স্বীকার করেছেন যে তিনি একবার যুবরাজ সিংকে জীবনসঙ্গিনী বেছে নেওয়ার সময় জাত পরিবর্তন করতে বলেছিলেন। যোগরাজ বলেন, সবাই তাঁকে যুবরাজ বয়স্থ হতেই বিয়ে দেওয়ার জন্য তাগিদ দিত। কিন্তু তিনি তীব্র…

