মা এবং শিশুর কল্যাণে হেপাটাইটিস-বি নির্মূল করা আবশ্যক; জানুন মত বিশেষজ্ঞের!
হেপাটাইটিস বি হল গুরুতর ভাইরাসজনিত সংক্রমণ। যা লিভারকে আক্রমণ করে। এর ফলে হতে পারে সিরোসিস, লিভার ক্যানসার-সহ আরও নানা লিভারের জটিল রোগ। আর মহিলা এবং শিশুদের মধ্যে এই রোগ বেশ উদ্বেগ বাড়াচ্ছে। আসলে সন্তান জন্ম দেওয়ার সময় অথবা একে অপরের সংস্পর্শে থাকার ফলে এই রোগ সহজেই ছড়িয়ে পড়ে। তবে সাম্প্রতিক কালে হেপাটাইটিস বি প্রতিরোধ ব্যবস্থা এবং চিকিৎসায় দুর্দান্ত অগ্রগতি এসেছে। আজ এই প্রসঙ্গে আলোচনা করছেন ম্যাঙ্গালোর কেএমসি হাসপাতালের মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসক ডা. অনুরাগ শেঠি। ম্যাঙ্গালোর কেএমসি হাসপাতালের মেডিক্যাল…



