গাজ়ায় গুলিতে ঝাঁঝরা একরত্তি, অস্কার মনোনীত ‘দ্য ভয়েস অফ হিন্দ রজাব’ ছবির মুক্তি আটকে গেল ভারতে
নয়াদিল্লি: অস্কার মনোনীত ছবি ‘দ্য ভয়েস অফ হিন্দ রজাব’ ভারতে মুক্তি পাচ্ছে না। চলতি মাসে ভারতের সিনেমাঘরে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু রাজনৈতিক কারণ দেখিয়ে ছবিটির মুক্তি আটকে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। ইজ়রায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে আশঙ্কা করেই ছবিটির মুক্তি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। (The Voice of Hind Rajab) ভারতে ছবিটির ডিস্ট্রিবিউটর মনোজ নন্দওয়ানা এ নিয়ে মুখ খুলেছেন Variety-তে। মনোজ ‘Jai Viratra Entertainment’-এর প্রধান। ভারতে ছবিটির ডিস্ট্রিবিউটর তিনি। মনোজ বলেন, “দ্য ভয়েস অফ…

