New York: ইতিহাসে এই প্রথম! দীপাবলিতে সরকারি ছুটি খোদ মার্কিন মুলুকে, শুভেচ্ছাবার্তা জো বাইডেনের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার সঙ্গে দীর্ঘ লড়াইয়ে জিতল ভারতই! বাক্যটি পড়ে চমকে উঠছেন? ভাবছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আবার লড়াই কবে হল? না, এটা ঠিক সমরাঙ্গনে দাঁড়িয়ে লড়াই নয়। এটা একটা স্বীকৃতি আদায়ের লড়াই। যে-লড়াই জিতে নিল মার্কিন দেশের ইন্ডিয়ান ডায়াস্পোরা, যে-লড়াই জিতল জো বাইডেনের দেশের ইন্ডিয়ান-আমেরিকান কমিউনিটি। দীপাবলি উৎসবে বরাবরই মেতে ওঠে মার্কিন মুলুক। মার্কিন যুক্তরাষ্ট্রে কম ভারতীয় থাকেন না! তাঁদের সংস্কৃতিতে দীপাবলির গুরুত্ব কম নয়। সেটা অনুভব করেই মার্কিন প্রশাসন বরাবর এই আবেগকে গুরুত্ব দেয়…

