HMPV in Bangladesh: বাংলাদেশে হানা দিল HMPV, সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরগুলিকে কড়া নির্দেশিকা
সেলিম রেজা | ঢাকা: চিন-সহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) এবার বাংলাদেশে। এই অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা জারি করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বাংলাদেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এইচএমপিভির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তবে বিষয়টি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। বিমানবন্দরের…

