ধ্যানচাঁদের শিষ্য, হকি তারকার এখন দু’বেলা ভাত জোটে না! থাকেন ভাঙা ঝুপড়িতে
নয়াদিল্লি: দেশের সম্মান বাড়াতে দিনরাত এক করে ফেলেন খেলোয়াড়রা। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই কিন্তু শেষ পর্যন্ত সেই সম্মান ফেরত পান না। টেকচাঁদ যাদব তেমনই একজন। কেএ টেকচাঁদ যাদব (৮২) মধ্যপ্রদেশের সাগর জেলার ক্যান্ট এলাকায় একটি জরাজীর্ণ কুঁড়েঘরে থাকেন। তিনি একজন আন্তর্জাতিক হকি খেলোয়াড় ছিলেন। মেজর ধ্যানচাঁদের শিষ্য ছিলেন তিনি। এছাড়া হকি খেলোয়াড় এবং রেফারি মোহর সিং-এর পরামর্শদাতাও ছিলেন। ১৯৬১ সালে হকি ম্যাচে যে ভারতীয় দল হল্যান্ডকে পরাজিত করেছিল, টেকচাঁদ সেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে…

