ফেলে দেওয়া জিনিস দিয়েই বাজিমাত, সংসারের কাজের ফাঁকে ঘর সাজানোর সামগ্রী বানিয়ে স্বনির্ভর দাঁতনের গৃহবধূ
West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু’নম্বর ব্লকের বাসিন্দা অনুশ্রী বেরা ফেলে দেওয়া উপকরণ ব্যবহার করে দৃষ্টিনন্দন ঘর সাজানোর জিনিস তৈরি করছেন। দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সংসারের দৈনন্দিন কাজের ব্যস্ততা সামলে নিজের শৈল্পিক শখকেই উপার্জনের হাতিয়ার করে তুলেছেন পশ্চিম মেদিনীপুরের এক সাধারণ গৃহবধূ। দাঁতন দু’নম্বর ব্লকের খণ্ডরুই এলাকার বাসিন্দা অনুশ্রী বেরার হাতের জাদুতে এখন রূপ বদলাচ্ছে সাধারণ ও ফেলে দেওয়া উপকরণ। ছোটবেলা থেকেই আঁকা এবং হাতের কাজের প্রতি তীব্র টান ছিল তাঁর। সেই ভালবাসা এবং সৃজনশীল ভাবনাকে সম্বল করেই…





