ঢেউয়ের রং দুধে আলতা, বালুতট একেবারে রক্তবর্ণ, প্রকৃতির ‘ভয়ঙ্কর সুন্দর’ রূপ ভাইরাল
নয়াদিল্লি: ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় বলে প্রচলিত রয়েছে। কিন্তু সাগরের জলই যদি সিঁদুরে লাল হয়ে যায়? বালুতটেও যদি রক্তবর্ণ ধারণ করে? শুনতে অবাস্তব মনে হলেও, ইরানের উপকূল অঞ্চল সত্যি সত্যিই রক্তবর্ণ ধারণ করল। শুধু বালুতটই নয়, দুধে আলতা রং ধারণ করল সাগরের জলও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। (Viral Video) দক্ষিণ ইরানের হরমুজ দ্বীপের রক্তবর্ণ রূপ এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারী বৃষ্টির পরই সেখানকার মাটি, বালুতট এবং সাগরের জল রক্তবর্ণ ধারণ করে। একেবারে…

