Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দৈনিক ২২৩১ কোটি আয়! হরমুজ থেকে টোল ফি আদায়ে ইরানের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ট্রাম্প
দৈনিক ২২৩১ কোটি আয়! হরমুজ থেকে টোল ফি আদায়ে ইরানের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ট্রাম্প

নয়াদিল্লি: যুদ্ধবিরতির ঘোষণার পর পরই ইরানের সঙ্গে ‘যৌথ উদ্যোগ’! এবার বড় ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে সুরক্ষিত রাখতে ইরানের টোল ফি আদায়ে শুধু সায় নেই তাঁর, বরং যৌথ ভাবে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা জানালেন। হরমুজ থেকে বড় অর্থ আসতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার ইরানের টোল ফি বসানোর সিদ্ধান্তকে সমর্থন করে বললেন, ‘সুন্দর জিনিস’। (Donald Trump on Hormuz Toll Fee) ৪০ দিনের মাথায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে আমেরিকার। আপাতত দু’সপ্তাহ আক্রমণ থেকে…

Read More

কড়া নজরদারিতে হরমুজ পেরোল দু’টি জাহাজ, কত টোল ফি চাইছে ইরান? জানা গেল টাকার অঙ্ক
কড়া নজরদারিতে হরমুজ পেরোল দু’টি জাহাজ, কত টোল ফি চাইছে ইরান? জানা গেল টাকার অঙ্ক

নয়াদিল্লি: আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। আগামী দু’সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে দুই দেশ। আর এই যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে এই প্রথম দু’টি জাহাজ বেরিয়ে এল। একটি গ্রিসের পণ্যবাহী জাহাজ, অন্য়টি লিবারিয়ার পতাকা লাগানো জাহাজ। (Hormuz Toll Fee) MarineTraffic জানিয়েছে, যুদ্ধবিরতির পর প্রথম বার হরমুজ পেরোল ওই দু’টি জাহাজ। গ্রিসের পণ্যবাহী জাহাজটির নাম NJ Earth. সেটি স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৪৪ মিনিটে হরমুজ পেরোয়। লিবারিয়ার পতাকা লাগানো Daytona Beach জাহাজটি হরমুজ পেরোয়…

Read More

হরমুজ দিয়ে জাহাজ বের করে আনতে টোল দিতে হচ্ছে ভারতকে? কী ঘটছে বাস্তবে, জানাল বিদেশমন্ত্রক
হরমুজ দিয়ে জাহাজ বের করে আনতে টোল দিতে হচ্ছে ভারতকে? কী ঘটছে বাস্তবে, জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: হরমুজ দিয়ে জাহাজ আনতে কি টোল দিতে হচ্ছে ইরানকে? বেশ কিছু দিন ধরেই সেই নিয়ে চর্চা চলছে। জাহাজ পিছু ইরান ২ মিলিয়ন ডলার, অর্থাৎ ১৮.৮ কোটি টাকা টোল ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর আসে সম্প্রতি। ভারতকেও চড়া টোল দিতে হচ্ছে কি না, উঠছিল প্রশ্ন। এবার সেই নিয়ে মুখ খুলল ভারতের বিদেশমন্ত্রক। (Hormuz Toll Fee) ভারত টোল ফি দিয়ে হরমুজ থেকে জাহাজ বের করছে কি না, বৃহস্পতিবার জানতে চাওয়া হয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে। তিনি জানান, ইরানের…

Read More