Viral Video: কটূক্তি ও আপত্তিকর স্পর্শের জবাবে অতিরিক্ত নাকি সঠিক আচরণ? বাংলাদেশের রাজপথে এটা কী করলেন রুশ মডেল? তর্কে বিভক্ত সোশ্যাল মিডিয়া
তাঁর অভিযোগ, চারপাশে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও, এক বৃদ্ধ ব্যক্তি হঠাৎ কাছে এগিয়ে এসে তাঁকে ধাক্কা দেন এবং কটূক্তি করেন। মনিকা তৎক্ষণাৎ তাঁর হাতের ব্যাগ দিয়ে লোকটিকে পাল্টা আঘাত করেন। অভিযুক্ত বৃদ্ধকে মারধর করার পর, মনিকা ব্যাগটি তুলে নেন, যা লোকটিকে আঘাত করার সময় তার হাত থেকে পড়ে গিয়েছিল। এর পর সপ্রতিভভাবে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ-ও দেন মনিকা। ক্যাপশনে যা লেখেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “যেখানে সৌন্দর্য সাহসিকতার সঙ্গে মিলিত হয়। আত্মবিশ্বাসের সঙ্গে আপনার দিন শুরু করুন!” ভিডিওটি…

