গ্র্যাচুইটি কীভাবে গণনা করা হয়? একজন কর্মী কখন গ্র্যাচুইটি পান? জানুন বিশদে!
#কলকাতা: কোনও কোম্পানিতে পাঁচ বা তার বেশি বছর পূর্ণ করলে গ্র্যাচুইটি পান কর্মচারীরা। নিয়োগকর্তা কর্মীকে এককালীন টাকা দেন, সেটাই গ্র্যাচুইটি। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট ১৯৭২-এর অধীনে এই টাকা দেওয়া হয়। বেতনে গ্র্যাচুইটি কী: সোজা কথায় গ্র্যাচুইটি হল এককালীন টাকা যা নিয়োগকর্তা কোনও কর্মীকে তাঁর সংস্থায় পরিষেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে দেন। এটি একজন কর্মচারী যে বেতন পান তার একটি অংশ এবং কর্মীকে তার অবসর গ্রহণে সহায়তা করার জন্য ডিজাইন করা একটি সুবিধা পরিকল্পনা হিসাবে দেখা যেতে পারে। একজন কর্মী যখন…

