রাত জেগে পড়ার জন্য বকত বাবা-মা! কোন ‘মন্ত্রে’ দেশের মধ্যে নিট টপার কল্যাণ?
সারা ভারতের মধ্যে নিটের টপার বাংলার পড়ুয়া। ফল প্রকাশের পর রিভিউ করতে দিতেই বাড়ল নম্বর। আর সেই নিরিখেই ভারতসেরার স্থান ছিনিয়ে নিল আসানসোলের কল্যাণ চট্টোপাধ্যায়। রিভিউ করতেই দেশের সেরা জুন মাসে বেরিয়েছিল নিটের ফলাফল। বাংলার মধ্যে থেকে মাত্র তিনজন ছিল টপার লিস্টে। রানিগঞ্জের জেকে নগরের বাসিন্দা কল্যাণের ফলাফল আশানুরূপ ছিল না তাঁর কাছে। এরপরই তিনি রিভিউ করাতে দেন। রিভিউয়ের ফল বেরোতেই দেখা গেল, তিনিই ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। সোমবার সন্ধেয় খবরটি প্রকাশ্যে আসতেই কল্যাণকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন…

