মস্তিষ্ক গিয়েছে পচে, শরীরে থিকথিক করছে বাদামি পোকা ! ৯ মাস ধরে পচেছে পাক অভিনেত্রীর দেহ?
নয়াদিল্লি: সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের দেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। করাচির আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রী। ময়নাতদন্তের পর পুলিশের সন্দেহ, প্রায় ৯ মাস আগেই মৃত্যু হয়েছে হুমাইরার। তাঁর পচাগলা দেহ উদ্ধারের পর থেকেই উঠছে নানা প্রশ্ন। কারও সঙ্গে কি যোগাযোগ ছিল না তাঁর ? ইতিমধ্যেই জানা গিয়েছে, অভিনেত্রীর সঙ্গে তাঁর মা-বাবার কোনও সম্পর্ক ছিল না। মেয়ের মৃত্যুর খবর পেয়েও নাকি দেহ দেখতে চাননি মা-বাবা। এখন আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শরীরের উপর বাসা বেঁধেছে পোকামাকড় …

