Indian student Death in US: অবশেষে পাওয়া গেল নিখোঁজ ভারতীয় পড়ুয়ার দেহ! এই বছরে ১১…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১ মাস ধরে নিখোঁজ ছিলেন ভারতীয় পড়ুয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই পড়ুয়া হায়দরাবাদের বাসিন্দা। মৃত ছাত্রের নাম মহম্মদ আবদুল আরফাথ। তাঁর মৃত্যু এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় ঘটনা। ২০২৪ সালের ১১ তম ঘটনা। নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট থেকে আরফাথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল ট্যুইট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘মহম্মদ আবদুল আরফাথ, যার জন্য অনুসন্ধানের অভিযান চলছিল। ওহাইওর ক্লিভল্যান্ডে মৃত অবস্থায় পাওয়া…

