ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
নিউ জার্সি: বিশ্বকাপের ইতিহাসে এ জিনিস আগে কখনও দেখা যায়নি। যা হচ্ছে এবারের বিশ্বকাপে। প্রত্যেক ম্যাচে দুই অর্ধের খেলায় দুবার ম্যাচ বন্ধ রাখা হচ্ছে তিন মিনিট করে। সেই সময়ে জলপান করছেন ফুটবলাররা। ফিফা এই বিরতির নামকরণ করেছে ‘হাইড্রেশন ব্রেক’। যদিও এ নিয়ে বিতর্কও রয়েছে। অনেকেই ফিফার এই নতুন নিয়মের কড়া সমালোচনা করছেন। বলা হচ্ছে, এতে খেলার ছন্দ নষ্ট হচ্ছে। এ-ও বলাবলি হচ্ছে যে, এই ব্রেকের ফলে বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে ছোট দলগুলি। সমস্যায় পড়ছে শক্তিশালী দেশগুলি। গত বছর ডিসেম্বর…

