বলে থুতু লাগানো যাবে না, মানকাডিং বৈধ! ক্রিকেটের নিয়মে বড়সড় বদল আইসিসি-র
#মেলবোর্ন: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার খেলার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এই সমস্ত নিয়ম ১লা অক্টোবর, ২০২২ থেকে খেলার মাঠে প্রযোজ্য হবে। চিফ এক্সিকিউটিভ কমিটি (সিইসি) সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট কমিটির সুপারিশ অনুমোদন করার পর আইসিসি নিয়মের বেশ কয়েকটি পরিবর্তন ঘোষণা করেছে। এই বৈঠকে এমসিসির ২০১৭ সালের ক্রিকেট আইনের তৃতীয় আপডেট এডিশন নিয়ে আলোচনা হয়। এটি মহিলা ক্রিকেট কমিটির সাথেও শেয়ার করা হয়েছিল। “আইসিসি ক্রিকেট কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করা আমার জন্য সম্মানের বিষয়,” সৌরভ একটি অফিসিয়াল…

