প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ বিরাট কোহলি
দুবাই: প্রথমবার মনোনীত হয়েছিলেন। আর মনোনীত হয়ে এবার সেই অ্যাওয়ার্ডও ঝুলিতে পুরে নিলেন। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ (ICC Mens Player of the Month) হলেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। এরমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছেন। অক্টোবর মাসের সেরা প্লেয়ারের ভোট সবচেয়ে বেশি পেয়েছেন বিরাট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকান্দার রাজা। কী বলছেন বিরাট? প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ…

