ICC World Cup 2025: ফের ঘরের মাঠে বিশ্বকাপ! ঘোষিত দিনক্ষণ-ভেন্যু, ইডেনেও কি ম্যাচ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলাদের আসন্ন ওডিআই বিশ্বকাপ ( ICC Women’s 50-over World Cup) যুগ্মভাবে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দুই দেশের মোট পাঁচটি ভেন্যু বেছে নিয়েছে। যেখানে প্রতিযোগিতার ১৩তম সংস্করণ অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ… ভারতের চার শহরে খেলা হবে। বিশ্বকাপের ম্যাচ পেয়েছে ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম। ওদিকে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে হবে খেলা। ১২ বছর পর বেঙ্গালুরুতে…

