এড়ানো গেল না রক্তপাত, শুক্রবার ভোটগ্রহণ শেষ ছত্তিসগঢ় ও মধ্যপ্রদেশে
নয়াদিল্লি: নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে শুক্রবার শেষ হল ছত্তিসগঢ় (Chattisgarh Assembly Election 2023) এবং মধ্যপ্রদেশ বিধানসভা (Madhya Pradhesh Assembly Election 2023) ভোট। এর মধ্যে মধ্যপ্রদেশে ভোটদান পর্ব শুরু হয় সকাল ৭টা নাগাদ। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৭১.১১ শতাংশ। ছত্তিসগঢ়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় এদিন। মাওবাদী অধ্যুষিত বিন্দ্রানাওয়াগাড় আসনের ৯টি বুথ বাদ দিয়ে বাকি আসনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছিল সকাল ৮টায়। নিরাপত্তার কারণে ওই ৯টা বুথে ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়। তবে শেষ পর্যন্ত পুরোপুরি রক্তপাত এড়ানো যায়নি।…

