Mohunbagan : ডুরান্ড কাপের বদলা মোহনবাগানের, আইএফএ শিল্ড সবুজ-মেরুনের, ছন্নছাড়া ফুটবল ইস্টবেঙ্গলের
IFA Shield : প্রথমার্ধে একটাই গোল করে মোহনবাগান। আর সেই গোলটাই আইএফএ শিল্ড ফাইনালের ভাগ্য নির্ধারণ করে দিল। ইস্টবেঙ্গলকে এদিন দেখাল ছন্নছাড়া।শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। কলকাতা : ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ট্রফি ঘরে তুলেছিল ইস্টবেঙ্গল। সেই হারের বদলা নিল মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারিয়ে ২২তম আইএফএ শিল্ড (IFA Shield 2026) চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। সেদিনের ঐতিহাসিক জয়ের পর এবার মরশুমের দ্বিতীয় ট্রফি আইএফএ শিল্ড জয়ে চোখ ছিল লাল-হলুদ ব্রিগেডের। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের মুখোমুখি…

