চাকরি পাওয়ার রেকর্ড মাদ্রাজ আইআইটির পড়ুয়াদের, সর্বোচ্চ বেতন দেখলে চমকে যাবেন
#চেন্নাই: বেতনের রেকর্ড, চাকরি পাওয়াতেও রেকর্ড। মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির পড়ুয়াদের চাকরি পাওয়ার বিষয়ে এক রেকর্ড হল। কারণ, এ বারের প্লেসমেন্টের বিচারে সর্বোচ্চ সংখ্যায় চাকরি পেলেন পড়ুয়ারা। ২০২১-২২ ক্যাম্পাস প্লেসমেন্টের বিচারে ওই প্রতিষ্ঠানে মোট ৩৮০টি সংস্থা নিজেদের জন্য কর্মী বাছাই করেছে। এ বারে চাকরি পেয়েছেন মোট ১ হাজার ১৯৯ জন। এ ছাড়াও এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের মধ্যে মোট ২৪১ জন প্রি-প্লেসমেন্ট অফারও পেয়েছেন। এর ফলে মোট চাকরিপ্রাপ্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ হাজার ৪৩০-এ। এর আগে ২০১৮-১৯-এ প্লেসমেন্ট পেয়েছিলেন ১…

