ছয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত
নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে পরাজিত হয় ভারতীয় দল। তাই সিরিজ জয়ের আশা বজায় রাখতে আজ দ্বিতীয় ম্যাচে জিততেই হতো টিম ইন্ডিয়াকে। সেই লক্ষ্যেই আজ একাদশে দুই বদল করে মাঠে নামে টিম ইন্ডিয়া। নিজেদের লক্ষ্যে সফলও হল ভারতীয় দল। ছয় উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল টিম ইন্ডিয়া। সৌজন্যে মূলত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের হয়ে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেললেন রোহিত। প্রথম ইনিংস এদিন তারকা বোলার জসপ্রীত বুমরা ভারতীয় একাদশে ফেরেন।…

