ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসে ধস নামাচ্ছেন জাডেজা, ৫০-র আগেই পড়ল ৫ উইকেট
আমদাবাদ: যেমনটা হওয়ার ছিল, তেমনটাই হল। আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারতীয় দল।একই দিনে সেঞ্চুরি হাঁকালেন তিন ভারতীয় ব্যাটার। কে এল রাহুলের পর ধ্রুব জুড়েল ও রবীন্দ্র জাডেজর ব্যাট থেকেও এল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান বোর্ডে তুলল ভারত। এখনও অপরাজিত শতরান করে ক্রিজে আছেন জাডেজা ও তাঁর সঙ্গে ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর। গতকাল প্রথম ইনিংসে প্রথমে…

