অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
রায়পুর: সদ্য ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর পরিবর্তে অধিনায়ক করা হয়েছে স্মৃতি মান্ধানাকে। আর নেতৃত্বের দায়িত্ব পেয়ে মান্ধানার শুরুটা হল দুর্দান্তভাবে। প্রথম সিরিজেই ট্রফি নিশ্চিত করলেন। জ়িম্বাবোয়েকে দ্বিতীয় টি-২০ ম্যাচেও হারিয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল। ভারত দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে। স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা এমন ঝড় তুললেন যে টিম ইন্ডিয়া মাত্র ৮.৫ ওভারেই লক্ষ্য তাড়া করে ফেলল। এর আগে ভারতীয়…

