Export Ban on Rice: রফতানিতে নিষেধাজ্ঞা, চাল কেনার জন্য হুড়োহুড়ি বাজারে! দুর্ভিক্ষ কি কড়া নাড়ছে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাসমতী চাল ব্যতীত অন্য সাদা চাল রফতানিতে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভারত সরকার ২০ জুলাই এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। আর এই নিষেধাজ্ঞার কথা ছড়িয়ে যেতেই একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে পাশ্চাত্যে। বহু মানুষ সুপার মার্কেটগুলিতে হামলে পড়ছেন। যে যেমন পারছেন চাল কিনে নিচ্ছেন। আসলে খাদ্যসংকটে ভুগছে বিশ্বের বহু দেশ। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে চিন্তা ক্রমেই বাড়ছে বিভিন্ন মহলে। প্রায় ৬০টি দেশের ৩৪ কোটি মানুষ খাদ্যসংকটে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এজন্য অনেকটা দায়ী। কিন্তু…

