‘৯ মাস বাদে বাড়ি ফিরবে তো মেয়ে…?’ অপেক্ষায় বাংলার ‘বিশ্বকাপ সেরা’ তিতাসের মা
কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে বাংলার তিতাস সাধু। বিশ্বকাপ ফাইনালে এই প্রথম কোনও বাঙালি সেরার পুরস্কার পেয়েছে। একে বাঙালি তার উপর চুঁচুড়ার মেয়ে, তিতাসের এই প্রাপ্তি ছুঁয়ে গিয়েছে আম বাংলার মন। রবিবারের সন্ধ্যার সুখবর মাতিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমী বাঙালিকে। মেয়ের এই জয়ে কী বললেন তিতাসের মা? কতটা খুশি? কী বার্তা দিতে চাইছেন মেয়েকে এই বিশেষ মুহূর্তে? যাবতীয় জানালেন নিউজ 18 বাংলা ডিজিটালকে। মেয়ের প্রাপ্তিতে এককথায় খুশি মা ভ্রমর মল্লিক। বললেন, ‘আজ প্রায় ৯ মাস বাড়ির বাইরে…

