আতঙ্ক থেকে মুক্তি, এবার বাজারে মিলবে ডেঙ্গুর ভ্যাকসিন, কারা নিতে পারবেন এই টিকা?
Dengue Vaccine: গোটা বিশ্বে যত ডেঙ্গু রোগী দেখা যায়, তার প্রায় এক-তৃতীয়াংশই ভারতে জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে চিকিত্সা ক্ষেত্রে বড় খবর। দেশের প্রথম ডেঙ্গু ভ্য়াকসিনকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া(DCGI)। বায়োফার্মাসিউটিক্য়ালস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি এই ভ্যাকসিন এবার পাওয়া যাবে বাজারে। ডেঙ্গু ঠেকাতে QDENGA নামের ওই ভ্য়াকসিন দেওয়া যাবে ৪-৬০ বছর বয়সীদের। এই ভ্যাকসিনের সুবিধে হল এটি দেওয়া যাবে আগে থেকে ডেঙ্গুর টেস্ট না করিয়েই। ডেঙ্গুর এই ভ্যাকসিনটি বেরিয়েছিল ২০২২ সালে। তার পর থেকে ৪৩ দেশ…

)