PM Modi tells Zelenskyy: ‘ভারত শান্তির পক্ষে, পুতিনের চোখের দিকে তাকিয়ে আমি বলি এটা যুদ্ধের সময় নয়,’ জেলেনস্কিকে মোদী!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: “ভারত নিরপক্ষে বা উদাসীন নয়। ভারত সর্বদা শান্তির পক্ষে। শান্তি যেদিকে, আমরা সেইদিকেই।” ইউক্রেনের মাটিতে দাঁড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে এই বার্তা-ই দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কিয়েভে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। সেখানেই মোদী জেলেনস্কিকে বলেন, “পুতিনের চোখের দিকে তাকিয়ে আমি বলি এটা যুদ্ধের সময় নয়।” রাশিয়া সফরের পর এবার ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার কিয়েভে ৩ ঘণ্টা দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। সেখানেই মোদী স্পষ্ট করে দেন যে, ভারত সবসময়…

