Israel-Palestine Conflict: কেন প্যালেস্টাইনের পাশ থেকে নীরবে সরে গেল ভারত?
অনুষ্টুপ রায় বর্মণ: যুদ্ধে ধ্বস্ত মধ্যপ্রাচ্য। দুই পক্ষের একের পর এক রকেট হামলায় নিহতের সংখ্যা পার হয়ে গিয়েছে ১০০০। হামাসের আক্রমণের প্রত্যুত্তরে ইতিমধ্যেই ইজরায়েলের মন্ত্রী ঘোষণা করেছেন গাজাকে এমনভাবে ধ্বংস করা হবে যাতে আগামী ৫০ বছরে সে উঠে দাঁড়াতে না পারে। এই ভয়াবহ যুদ্ধের আবহে ভারতে বসে ঠিক কতটা নিশ্চিন্ত আপনি? কার দিকে আপনার সমর্থন? হামলা তো করল হামাস তাহলে ইজরায়েলই ভালো, নাকি কিছু দোষ তাদরও ছিল? এই প্রশ্নই এই মুহুর্তে ঘুরে বেড়াচ্ছে ভারতের রাজনৈতিক মহলের অন্দরে। যুদ্ধের শুরুতেই…

