২ দিনের ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ৯ অক্টোবর মোদির সঙ্গে বিস্তৃত আলোচনা
নয়াদিল্লি : গত বছর জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ভারত সফর। পরের সপ্তাহেই দুই দিনের সফরে ভারত আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। আগামী ৮ ও ৯ অক্টোবর সফর করবেন তিনি। উভয় দেশের মধ্যে মজবুত পার্টনারশিপ গড়ার লক্ষ্যে যা একপ্রকার “মূল্যবান সুযোগ” বলে বর্ণনা করছে ভারতের বিদেশমন্ত্রক। অক্টোবরের ৯ তারিখে মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন স্টার্মার। গত জুলাই মাসে ব্রিটেনের সঙ্গে ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে ভারত। সবমিলিয়ে ২০০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই…

