কাজে এল না শিভাল্ডোর গোল, অনূর্ধ্ব-২৩ ফ্রেন্ডলিতে মালয়েশিয়ার কাছে হার ভারতের
শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে একেবারেই ভালো কাটছে না ভারতীয় ফুটবল দলের। দাদারাও যেমন জয়ের মুখ দেখতে ব্যর্থ, তেমনই ব্যতিক্রম নয় ভাইয়েরাও। তারাও ফ্রেন্ডলি ম্যাচে হেরে বসে থাকল। কয়েক দিন আগেই ২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছে। ভারতীয় ফুটবল সমর্থকদের সেই হতাশার রেশ কাটতে না কাটতেই, ফের আরও এক হতাশার সম্মুখীন তারা। এবার অনূর্ধ্ব-২৩ ফ্রেন্ডলি ম্যাচে ভারতকে ফের একবার হারের সম্মুখীন হতে হল। মালয়েশিয়ার বিরুদ্ধে হারতে হল ভারতকে। কাজে এল না শিভাল্ডোর গোলও। শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে…

