Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মহিলাদের পর পুরুষদের দলগত তিরন্দাজিতেও সোনা এল ভারতের ঝুলিতে
মহিলাদের পর পুরুষদের দলগত তিরন্দাজিতেও সোনা এল ভারতের ঝুলিতে

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) তিরন্দাজির কমপাউন্ডে ভারতীয় মহিলা দল আগেই সোনা জিতেছিল। এবার সোনা এল ভারতীয় পুরুষ দলের (Indian Archery Men’s Compound Team) ঝুলিতেও। ওজাস প্রবীণ দেওতালে, অভিষেক ভার্মা এবং প্রথমেশ সমাধান জকারের পুরুষ তিরন্দাজি দল ভারতকে সোনা এনে দিলেন। কোরিয়া প্রজাতন্ত্রের জু, ইংয় এবং কিমের জুটিকে ২৩৫-২৩০ স্কোরলাইনে হারালেন অভিষেকরা। প্রথম সেট থেকেই ভারতীয় দল নিজেদের দাপট বজায় রেখেছিল। দুরন্ত পারফর্ম করে ৫৮-৫৫ প্রথম সেট জিতে নেয় ভারতীয় দল। তবে কোরিয়ান তিরন্দাজরাও হাল ছেড়ে দেননি।…

Read More