নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়েনি বাংলাদেশ ! পিছমোড়া করে মার ! বর্ণনা করতে গিয়ে কেঁদেও ফেললেন অনেকে
গৌতম মণ্ডল, কাকদ্বীপ : বাংলাদেশ থেকে বাড়ি ফিরেছেন কাকদ্বীপ মহকুমার ৯৫ জন মৎস্যজীবী। গতকাল মুখ্যমন্ত্রী সাগরের সভা থেকে জানিয়েছিলেন, এই মৎস্যজীবীদের ওপর বাংলাদেশি নৌবাহিনীর অত্যাচারের কথা। সেই অত্যাচারের কথা এবার শোনা গেল বাংলাদেশ ফেরত মৎস্যজীবীদের মুখেও। অত্যাচারের বর্ণনা করতে গিয়ে অনেকে কেঁদেও ফেললেন। এই অত্যাচারের মুখে পড়ে গুণমণি দাস নদীর জলে ঝাঁপ দেন। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। বাংলাদেশ ফেরত অত্যাচারিত মৎস্যজীবী সুভাষ দাস বলেন, “মেরে দিয়েছে আমাকে। মানে, পিছনে ধাক্কা মেরে দিয়েছে। ওদের প্রচুর স্পিড। আমার সীমান্তে…

