কখনও স্নেপ, কখনও ল্যানিস্টার! ‘ইন্দু ৩’ সিরিজে যুধাজিৎকে দেখে মুগ্ধ দর্শকরা
কিছুদিন আগেই হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘ইন্দু ৩’। বহুপ্রতীক্ষার পর অবশেষে এই সিরিজের শেষটুকু দেখে বেশ খুশি দর্শকরা। এতদিন ধরে যে রহস্যের সমাধান দেখার জন্য অপেক্ষা করেছিলেন সকলে, সেই আসল সত্যিটা জেনে স্তব্ধ দর্শকরা। সিরিজে ইশা ছাড়াও যার অভিনয় সবথেকে বেশি মুগ্ধ করেছে দর্শকদের তিনি হলেন যুধাজিৎ সরকার। যদিও এর আগে বিভিন্ন সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন তিনি। শুধু সিরিজ বলা ভুল হবে, একাধিক ছবিতেও নিজের চরিত্র নিয়ে বারবার চুলচেরা বিশ্লেষণ করেছেন যুধাজিৎ। ‘ইন্দু’ সিরিজে…

